April 24, 2026, 4:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি

দৈনিক কুষ্টিয়অ অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু হুরাইরা এবং সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ পাপ্পু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি রুমি নোমান (জাগো নিউজ) ও আহসান নাঈম (একুশে টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ আদিল সরকার (সময়ের আলো), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম (জনকণ্ঠ), কার্যনিবার্হী সদস্য সরকার মাসুম (দৈনিক যুগান্তর), তারিকুল ইসলাম (বাংলা নিউজ-২৪), নুর আলম (একাত্তর পোস্ট), আবির হোসেন (ক্যাম্পাস লাইভ-২৪) ও নাজমুল হুসাইন (বাংলা ট্রিবিউন)
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু। পরে দুপুর ১টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net