June 10, 2026, 11:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

ইবির ২ বিভাগে এমফিল/পিএইচডি গবেষণায় ভর্তি আবেদনে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত দুটি বিভাগে এমফিল ও পিএইচডি গবেষণায় ভর্তিচ্ছুদের কাছ থেকে নীতিমালাবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিজ্ঞপ্তির বাইরে গিয়ে ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয়ভাবে আবেদন ফি প্রদানের পরও আলাদাভাবে বিভাগের অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের ফি দিতে হচ্ছে ভর্তিচ্ছুদেরকে।
বিভাগ দুটি হলো আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে
রেজিস্ট্রার দপ্তর থেকে দেওয়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের অগ্রণী ব্যাংক ইবি শাখায় বিশ্ববিদ্যালয়ের বিবিধ রসিদের মাধ্যমে এমফিলের ক্ষেত্রে এক হাজার এবং পিএইচডির ক্ষেত্রে এক হাজার ৫০০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এর বাইরে কোনো টাকা দিতে হবে না।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোতে ভর্তীচ্ছুরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি দিয়ে আবেদন করলেও আল-কুরআন বিভাগে এমফিলে ভর্তীচ্ছুদের থেকে অতিরিক্ত এক হাজার ৫০০ এবং পিএইচডিতে ভর্তীচ্ছুদের থেকে দুই হাজার টাকা নেওয়া হচ্ছে। অন্যদিকে আল-হাদিস বিভাগে উভয় ক্ষেত্রে এক হাজার টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষায় বিভাগের ব্যয়ের জন্য এ টাকা নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় প্রধানরা।
তবে একাডেমিক শাখা সূত্রে জানা যায়, পরীক্ষার সব ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করে। এর আগেও বিভাগগুলোকে অর্থ দেওয়া হয়েছে, এবারও বিভাগে পরীক্ষা হলে অর্থ দেওয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি বাদে অন্য কোনো ফি গ্রহণ নীতিমালায় নেই।
একাডেমিক শাখার প্রধান এ টি এম এমদাদুল আলম বলেন, কেন্দ্রীয় ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়ার নিয়ম নেই। কোনো বিভাগ এটি করতে পারে না।
বিভাগ সূত্র জানিয়েছে কেন্দ্রীয়ভাবে ফি নেওয়া হলেও বিভাগে ভর্তি কার্যক্রম করতে হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন কমিটি (পিএটিসি) থেকে বিভাগকে কোনো অর্থ প্রদান করা হয় না। ফলে শিক্ষার্থীদের কাছ থেকে এই ফি নেওয়া হয়। বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্তে এটি নেওয়া হয়।
কয়েকটি বিভাগের সভাপতির সঙ্গে কথা হলে তারা প্রতিবেদককে বলেন, পরীক্ষার পর ভর্তির জন্য নির্বাচিত হন যারা তাদের কাছ থেকে সংশ্লিষ্ট ফি নিয়ে থাকে বিভাগগুলো। ভর্তির আগে যেহেতু তারা শিক্ষার্থী থাকে না, তাই এ সময় তাদের কাছ থেকে আলাদা কোনো ফি নেওয়া অযৌক্তিক। এ ছাড়া ভর্তি কার্যক্রম সংক্রান্ত কোনো ব্যয় হয়ে থাকলেও পরবর্তী সময়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফি থেকে সেটি সমন্বয় করার সুযোগ থাকে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টিকে খুবই অনুচিত মনে করেন। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে । বিভাগের শিক্ষক হিসেবে তো তাদের দায়িত্ব থাকে আবেদন যাচাই করার, এ জন্য অতিরিক্ত টাকা নিতে হবে এমন তো কথা না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net