September 23, 2026, 2:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এবারের যশোর শিক্ষা বোর্ডে এবার সর্বোচ্চ ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা গত বছরের তুলনায় ১৪ হাজার বেশি। একইসঙ্গে চলতি বছর এই বোর্ডে পাসের হারও বেড়েছে।
সোমবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে এসএসসি পরীক্ষার ফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, যশোর বোর্ডে এ বছর ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪৬১ জন। যশোর বোর্ডে এটিই সর্বোচ্চ সংখ্যা। এসএসসিতে এতো জিপিএ-৫ পাওয়ার ঘটনা এই বোর্ডে আগে ঘটেনি।
তিনি আরও জানান, এবছর বোর্ডে পাসের হার বেড়ে হয়েছে ৯৫ দশমিক ১৭ শতাংশ। গত বছর এ সংখ্যা ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ।
মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৭২ হাজার ৮৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net