August 25, 2026, 1:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

খুলনায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেল নামিয়ে ফেরার পথে ট্রেনের পেছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে। দ্রুত বগিটি উদ্ধারের পর রেল যোগাযোগ সচল করা হবে।
ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর রেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ট্রেনটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। পথে দৌলতপুরের বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net