March 13, 2026, 3:02 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সৌদি আরবে অবস্থিত ইসলাম ধর্মাবলম্বীদের দুই শীর্ষ পবিত্রস্থান কাবা শরিফ এবং মসজিদে নববির প্রশাসনের নেতৃস্থানীয় পদে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এটি ২০২১ সালের পর অঅরেক দফা নিয়োগ প্রক্রিয়া। এ সময় থেকেই দুই মসজিদের প্রশাসনিক কাঠামোতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয় ২ জন সৌদি নারীকে নিয়োগ দেয়ার মধ্য দিয়ে। সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সুদাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি জানিয়েছেন চলতি বছর ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে সেখানে এই সংখ্যা উন্নীত হবে ৩৪ জনে।
সৌদির রাজনীতি বিশ্লেষকদের মতে, দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নারীশিক্ষার সম্প্রসারণ ও সামাজিক-অর্থনৈতিক খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির যে নীতি নিয়েছেন— এই পদক্ষেপ তারই অংশ।
প্রতিবছর সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী হজ ও ওমরাহযাত্রীদের সেবাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে— উল্লেখ করে বিবৃতিতে আল সুদাইস আরও বলছেন, চলতি ২০২৩ সালের হজ মৌসুম শুরু হওয়ার আগেই সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া।
সৌদি আরব ও বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর কোটি কোটি মানুষ হজ ও ওমরাহ করতে যান মক্কা-মদিনায়। করোনা মহামারির কারণে ২০২০ ও ’২১ সালে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত বন্ধ রেখেছিল সৌদি। তার আগের বছর, ২০২১ সালে হজ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিলেন ২ কোটিরও বেশি মুসল্লি। চলতি বছর সীমান্ত খুলে দেওয়ার পর দেশি-বিদেশি এক কোটিরও বেশি মুসল্লি হজ করতে গেছেন সৌদিতে। এই হজ ও ওমরাহযাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশই নারী।
চলতি বছরের শুরুতে মক্কা-মদিনা রুটে চলাচলের জন্য হারামাইন এক্সপ্রেস নামের একটি ট্রেন চালু করা হয়েছে এবং সেই ট্রেনের চালকপদে রাখা হয়েছে নারীদের। ইতোমধ্যে ৩২ জন নারীকে ট্রেনচালনার প্রশিক্ষণ দিয়ে নিয়োগপত্রও দিয়েছে দেশটির সরকার।