August 25, 2026, 1:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

এই প্রজন্মকে বাঙালীর লোকজ সংস্কৃতির ছোঁয়ায় বড় করে তুলতে হবে : পুলিশ সুপার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম বলেছেন এই প্রজন্মকে বাঙালীর লোকজ সংস্কৃতির ছোঁয়ায় বড় করে তুলতে হবে। নিজ জাতির সংস্কৃতি জানলেই প্রজন্ম থেকে প্রজন্মের প্রতিটি শিশু সফল হবে। তারাই দেশকে সফল করবে। তিনি বলেন বাঙালীর একটি অত্যন্ত মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এটা প্রজন্মের প্রতিটি শিশুকে জানাতে হবে।
তিনি শনিবার কুষ্টিয়ার অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন বিশ্বের অনেক দেশ আছে যারা নানভাবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে। কিন্তু বাংলাদেশ এমন দেশ যরা সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে যায়নি। এগুলো আমাদের উৎসাহ, এগুলো অনুপ্রেরণা।
বিদ্যালয় প্রঙ্গণে দিনব্যাপী   জাঁকজমকপূর্ণ এ পিঠা উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
স্কুলের চেয়ারম্যান ড. আমানুর আমানের সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অজয় সুরেকা, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা সন্টু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওলিউর রহমান, কুষ্টিয়া জিকে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মামুন, সহকারী শিক্ষক মো: জাকারিয়া সনো হসপিটালের ব্যাবস্থাপক শাহ আলম।
বিশেষ অতিথি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ বলেন পিঠা উৎসবের মতো অনুষ্ঠানগুলো আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় আমাদের হাজার বছরের ঐতিহ্যের কাছে। যেখানে রয়েছে আমাদের শিকড়। সেটি ভুলে গেলে চলবে না।
প্রফেসর ড. সেলিম তোহা বলেন এই প্রজন্মকে নানাবিধ উপায়ে আমরা আমাদের সংস্কৃতির মুলধারার কাছে রাখতে পারি। এ ধরনের উৎসব তার মধ্যে অন্যতম। তিনি ভবিষ্যত প্রজন্মকে মুলধারা থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে নেয়ার আহবার রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net