July 28, 2026, 5:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

এলামনাইরা শুধু বিভাগের নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ : ইবি প্রো-ভাইস চ্যান্সেলর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
-ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেছেন এ্যালামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ^বিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ।
শুক্রবার সকালে টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইংরেজি বিভাগের আয়োজনে প্রথম এলামনাই এর দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগের এ্যালামনাই সংগঠন এর সভাপতি সৈয়দ এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগের সিনিয়র-মোস্ট শিক্ষক সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড, মোঃ শাহিনুর রহমান, ইংরেজি বিভাগের বর্তমান সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান প্রমুখ।
প্রফেসর মাহবুবুর রহমান বলেন, বিশ^বিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষ লক্ষ্য অর্জন করতে হয়। এখানে বিভাগগুলোর প্রধান কাজ হলো স্ব স্ব কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলা। যাতে করে তারা ঐ লক্ষ্য অর্জনে সক্ষম হয়। তিনি বলেন, এ্যালামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ^বিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ। তিনি বলেন, ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকেই অসংখ্য শিক্ষার্থী পাস করে বেরিয়ে গেছেন যারা স্ব স্ব জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখে চলেছেন এভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে। তিনি সকল এ্যালামনাইকে একটি প্লাটফরমে নিয়ে আসার জন্য বিশ^বিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষভাবে অনুরোধ জানান। তার মতে এ্যালামনাইদের সফলতা বিভাগের সফলতা, তারপর এটি পুরো বিশ^বিদ্যালয়ের সফলতা।
তিনি আরও বলেন এই বিশ^বিদ্যালয় তার সকল এ্যালামনাইদের নিয়েই গর্ব করতে চায়।
এর আগে সকালে বিভাগের এ্যালমনাই এসোসিয়েশনের আয়োজনে ক্যাম্পাসের মধ্যে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভাগের শিক্ষকমন্ডলীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে ২০১৮ সালে ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এলামনাই এসোসিয়েশন গঠন করা হয়। অনুষ্ঠানে টিএসসিসি’র পরিচালক প্রফেসর ড. বাকী বিল্লাহ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর আমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net