March 17, 2026, 3:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’

ইসলামের বিধি উপেক্ষিত/বিশ্বে খাবার নষ্ট করায় শীর্ষে সৌদি আরব ঃ জাতিসংঘ

গালফ নিউজ সূত্রে দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। অথচ এই দেশে প্রবর্তিত ধর্ম ইসলামে খাবার অপচয় বা নষ্ট করার ব্যাপারে কঠোর সতর্কতা জারি রয়েছে এবং এই দেশটিকে ইসলামের বিভিন্ন দিক থেকে অনুসরণ করে সারাবিশ্বের মুসলিম দেশগুলো।
জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গোটা বিশ্বে প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট বা অপচয় হয় তার অর্ধেকেই হয় মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশটিতে।
সম্প্রতি জাতিসংঘের খাদ্য অপচয় পোগ্রামের একটি প্রতিবেদনে ‘ভয়াবহ’ এই তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক পোগ্রামের কর্মকর্তা শেফ লাইলা ফাতাল্লাহ জানিয়েছেন, প্রতিবছর বিশ্বব্যাপী ১ দশমিক ৩ বিলিয়ন টন খাবার অপচয় বা নষ্ট করা হয়।
সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুল রহমান বিন আব্দুল মোহসেন জাতিসংঘের প্রকাশিত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খাবার অপচয়ের কারণে সৌদিতে প্রতিবছর ৪০ বিলিয়ন রিয়াল নষ্ট হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, সৌদিতে প্রতি বছর যে পরিমাণ খাদ্য উৎপাদন বা তৈরি করা হয় তার ৩৩ শতাংশই অপচয় করা হয়। এ বিষয়টি স্বাভাবিকের অনেক বাইরে চলে গেছে। তাই এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
গত বছর সৌদি গ্রেইনস অর্গানাইজেশন (সাগো)-ও এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছিল, খাবার ক্রয়ের জন্য মানুষ যে অর্থ ব্যয় করেন সেটির ওপর ভিত্তি করে তারা খুঁজে পেয়েছেন— খাবার নষ্টের কারণে প্রতিবছর ৪০ দশমিক ৪ বিলিয়ন রিয়াল অপচয় হয়।
সংস্থাটির গবেষণায় আরও ওঠে এসেছে, রাজতন্ত্রে ৪ দশমিক ০৬ মিলিয়ন টন অথবা ৩৩ দশমিক ১ শতাংশ খাদ্য অপচয় হয়। যার অর্থ— একজন ব্যক্তি গড়ে ১৮৪ কেজি খাবার নষ্ট করেন।
সৌদির সব অঞ্চলকে নিয়ে গবেষণাটি চালানো হয়। এতে দেখা গেছে, শুধুমাত্র সবজিই নষ্ট হয় ৩ লাখ ৩৫ হাজার টন। যার মধ্যে রয়েছে ৩৮ হাজার টন ধুন্দুল, ২ লাখ ২ হাজার টন আলু, ৮২ হাজার টন শসা, ১ লাখ ১০ হাজার টন পিঁয়াজ ও ২ লাখ ৩৪ হাজার টন টমেটো।
গবেষণায় সংগ্রহ করা ৩০ হাজার ৮০০ স্যাম্পল থেকে আরও উঠে এসেছে, সৌদিতে প্রতি বছর প্রধানতম খাদ্যের মধ্যে ৯ লাখ ১৭ হাজার টন আটা ও রুটি, ৫ লাখ ৫৭ হাজার টন চাল এবং ২২ হাজার টন ভেড়ার মাংস অপচয় হয়।
এছাড়া উল্লেখযোগ্য অপচয়ের মধ্যে আরও রয়েছে ১৩ হাজার টন উটের মাংস, মুরগির মাংস ৪ লাখ ৪৪ হাজার টন। এছাড়া ৪১ হাজার টন অন্যান্য মাংস নষ্ট করা হয় সৌদিতে।
সৌদির মানুষ প্রচুর পরিমাণে ফলও অপচয় করে থাকেন। প্রতিবছর দেশটিতে নষ্ট হয় ১ লাখ ৩৭ হাজার টন খেজুর, ৬৯ হাজার টন কমলা, ১২ হাজার টন আম এবং ১ লাখ ৫৩ হাজার টন তরমুজ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net