May 18, 2026, 1:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামের আড়ালে পুরোনো স্বাস্থ্যঝুঁকি, দ্রত যেতে হবে জনস্বাস্থ্যসংকটের গভীরে এক নতুন চাপ/ সীমিত ক্লাসে ২০২৭’র এসএসসি প্রস্তুতি এশিয়াজুড়ে চাপে সংবাদমাধ্যম, বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা পদ্মা ব্যারাজ/বাংলাদেশের পানি-রাজনীতির নতুন অধ্যায় জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ !

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি কমেছে ৩ সেন্টিমিটার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিলেও পাবনার ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বাড়েনি। গত দুদিন পদ্মার পানি স্থির থাকার পর বুধবার (২৮ আগস্ট) ৩ সেন্টিমিটার কমেছে।
পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের রিডার হারিফুন নাঈম ইবনে সালাম জানান, সকাল ৬টা ও ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির উচ্চতা পরিমাপ করা হয় ১১ দশমিক ৯৫ মিটার। গত দুদিন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৯৮ মিটার।
তিনি আরও জানান, ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিলেও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানি বাড়েনি। সোমবার ও মঙ্গলবার পানি স্থির থাকার পর বুধবার ৩ সেন্টিমিটার কমেছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, বুধবার পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি কমেছে। এখানে বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এ পয়েন্টে পানির বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। এখন পানির উচ্চতা ১১ দশমিক ৯৫ মিটার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net