September 6, 2026, 6:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল

অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ইবি’র প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
শিক্ষা মন্ত্রণালয় কতৃক ২১ আগস্ট প্রজ্ঞাপিত নির্দেশনা অনুযায়ী রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির সভায় ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয়। তাঁর অনুপস্থিতিতে (যদি ঘটে) ডিন’স কমিটির মধ্য হতে পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক উক্ত দায়িত্ব পালন করবেন।
সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে ডিনস কমিটির উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন।
অধ্যাপক ড. আশ্রাফী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। একাধারে তিনি আল-কুরআন বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ধর্মতত্ত্ব অনুষদের ডিন হিসেবে নিযুক্ত আছেন।
ড. আশ্রাফী দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net