June 9, 2026, 1:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল

কুষ্টিয়া-৪’র সাবেক এমপি জর্জকে নতুন মামলায় কারাগারে প্রেরণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ও কুমারখালী থানার পৃথক দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং কুমারখালী আমলি আদালতের বিচারক মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ও আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেজ এলাকায় আন্দোলকারীদের গুলি করে ও এলোপাতাড়ি মারপিট করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর আহত আন্দোলনকারী শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় মোট ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০-৮০ জনকে। এ মামলার ৩৩ নম্বর আসামি সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ।
এদিকে তীব্র গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে আনন্দ মিছিল করছিলেন আন্দোলনকারী ছাত্র-জনতা। এ সময় এলঙ্গী এলাকায় আন্দোলকারীদের হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ হামলা ও মারপিট করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় গত ২৪ আগস্ট আহত আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুজ্জামান আলী খান বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১৫ জনকে। এ মামলার ১৮ নম্বর আসামি সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net