March 3, 2026, 9:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুষ্টিয়া/খোকসা ও কুমারখালী উপজেলা ও দুটি পৌর ইউনিটে বিএনপির ৪ আহ্বায়ক কমিটি গঠন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় দুটি উপজেলা ও উপজেলার দুটি পৌর ইউনিটে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. আলাউদ্দিন খান এবং অধ্যক্ষ মুহা. আনিছ-উজ-জামান স্বপনকে সদস্যসচিব নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া, খোকসা পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে এ জেড জি রশিদ রেজা বাচ্চু এবং এস এম মোস্তফা শরিফকে সদস্যসচিব নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. নুরুল ইসলাম আনসার প্রামাণিক ও মো. লুৎফর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে হাজী মো. মনোয়ার হোসেন এবং মো. মাকছেদুল মোমিনকে সদস্যসচিব নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net