October 16, 2026, 7:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

অধ্যাদেশ জারি/মোবাইলে ১০০ রিচার্জে গ্রাহককে ৫৬ টাকার বেশি কর দিতে হবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সেবার মান ঠিক না করেই মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ানো হলো। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে এনবিআর। এতে ১০০ টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে ৫৬ টাকার বেশি কর দিতে হবে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ আছে এক শতাংশ। এছাড়াও সিম কর, রাজস্ব ভাগাভাগিসহ অন্যান্য কর মিলিয়ে ১০০ টাকার রিচার্জে সাড়ে ৫৪ টাকা নেয় সরকার। তবে ছয় মাসের ব্যবধানে মোবাইল ফোনে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারও খরচের বোঝা চাপলো ১৮ কোটি ৮৭ লাখ সিমকার্ডধারীর কাঁধে। তিন শতাংশ বাড়ানো হয়েছে সম্পূরক শুল্ক।
সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে ১০০ টাকায় ৫৬ টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত ১ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার।
শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেওয়া হয়েছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্যমতে, গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় ৪০ লাখ।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net