August 25, 2026, 8:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

ভারতে পাচার হওয়া ১৬ কিশোর কিশোরীকে দেশে হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৬ বাংলাদেশি কিশোর কিশোরীকে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা কিশোর কিশোরীদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সবাইকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সেখান থেকে তাদেরকে আইনি সহায়তা দিতে রাইট যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে।
রাইট যশোর এনজিও সিনিয়ার অফিসার তৌফিকজ্জুামান জানান, তারা আজ আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুলিশের কাছ থেকে গ্রহন করবেন এবং সবাইকে নিজ নিজ ঠিকানায় ফিওে যেতে সহায়তা করবেন। এছাড়া ফেরত আসা কিশোর কিশোরী যদি দালালের বিরুদ্ধে মামলা করতে চায়লে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন, সবাই যে ভারতে পাচার হয়েছিলেন তা নয়। অনেকেই ভাল কাজের আশায় দালালদের প্রলোভনে পড়ে সীমান্ত পথে ভারতে যায়।
তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net