October 26, 2026, 1:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মশালমিছিল, মহাসড়ক অবরোধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা মশালমিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
গাজীপুরে ঘটনার প্রতিবাদে এ মশাল মিছিলের আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত এ মশাল মিছিল হয়। একই সাথে সড়ক অবরোধ করেন তারা। শহরের এনএস রোড থেকে মশালমিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসের সামনে কুষ্টিয়া– ঈশ্বরদী মহাসড়কে গিয়ে অবরোধ করে তারা।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। অবরোধের সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা সুলতান মারুফ তালহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন নেতা।
বক্তারা বলেন, গাজীপুরের ঘটনা আওয়ামী লীগের লোকজনের কাজ। এই দল তার ফ্যাসিস্ট চরিত্র বদলাতেই পারছে না। কারন এরা ্সব তাদের সংস্কৃতি বানিয়ে নিয়েছে। এদের বিচার করতে হবে। অতি সত্বর এই কুষ্টিয়ায় যেসব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা–কর্মী আছে, তাদের গ্রেপ্তার করতে হবে। দুর্নীতির হিসাব নিতে হবে।
অবরোধে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুরে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। দেরি হলে উপদেষ্টাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে। ব্যর্থ হলে ব্লকেড করা হবে।
হাসিবুর রহমান বলেন, ‘কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল ফ্যাসিস্টকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে রাজপথ রক্তে লাল হবে। পুলিশ সুপারকে বলতে চাই, আপনার দৌলতপুর, সদর থানার ওসি আওয়ামী লীগের হয়ে কথা বলে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, ক্রাইম ও মিডিয়া) পলাশ কান্তি নাথ হাজির হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় মোস্তাফিজুর রহমান সদর থানার ওসিকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
পলাশ কান্তি নাথ নেতাদের আশ্বস্ত করেন, সব বিষয় পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। তিনি সব বিষয় খতিয়ে দেখছেন। কুষ্টিয়ায় ছাত্র আন্দোলনের ঘটনায় যেসব হত্যা মামলা হয়েছে, সেগুলোর বিষয়ে আসামি ধরতে কাজ চলছে।
অবরোধের সময় সাময়িক অসুবিধার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন নেতা–কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net