April 22, 2026, 1:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা, আহত ১৫

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত ৮টার পর থেকে রাত ১০টা পর্যন্ত মোট তিনটি হামলার ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম হামলার ঘটনা ঘটে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে রাত ৮টার দিকে।
আহতরা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া প্রতিনিধি সুলতান মারুফ তালহা, অন্যতম নেতা আলী মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্যসচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম, নয়ন হোসেন প্রমুখ।
ুলতান মারুফ তালহা জানান, একদল যুবক প্রথমে শহরের কাটাইখানা মোড়ে অবস্থিত বুয়েটে নিহত কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদ স্মৃতি পাঠাগার ভাঙতে যায়। সেখানে প্রতিরোধের সন্মুখিন হলে তারা কুষ্টিয়া সরকারী কলেজ মোড়, পলিটেকনিক মোড় সহ কয়েকটি অবস্ধান নেয়। এরপর এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিভিন্নভাবে হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দলের নেতাকর্মী ও পুলিশ। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে হাসপাতালে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, আয়াস, আকাশ, রাসেলসহ তাদের লোকজন এ হামলা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক হাফিজুর রহমান বলেন, আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা সেবা চলছে।
এদিকে, রাত ৯টার পর একই গ্রæপের লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net