June 18, 2026, 2:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ার সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৪ জনের- ২ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত দুইজনের মত্যৃু হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
শুক্রবার (২১ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- গরু ব্যবসায়ী আরমান (৫৫) ও মোটর সাইকেল আরোহী সজীব আহম্মেদ (২৫)।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরু বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
আহতদের মধ্যে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদের মৃত্যু হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net