February 6, 2026, 5:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে সৎ ভাই হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে সৎ ভাইয়ের হাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম জাহিদুল ইসলাম। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মিহির উদ্দিন ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর সন্তান।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক জমি নিয়ে ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। প্রথম স্ত্রীর ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম মারা যান।
এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net