February 6, 2026, 5:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়অ অনলাইন/
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের একটি মাঠ থেকে পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইসাহাক আলী (৬৫)। তিনি একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বটদাড়ি এলাকার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে ধানক্ষেতের আইলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গ য়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের অবহিত করে। স্বজনরা এসে মরদেহটি ইসাহাক আলীর বলে শনাক্ত করেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসাহাক আলীর পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাঠে ফেলে যায়। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net