September 10, 2026, 7:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চেম্বারের নিজস্ব মজিবর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মো. আবু জাফর মোল্লা।
সভায় আগের সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও অনুমোদন করা হয়। পাশাপাশি বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, নিরীক্ষা হিসাব বিবরণী অনুমোদন এবং নতুন নিরীক্ষক নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।
সভা শেষে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি নাসির উদ্দিন মৃধা, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, চেম্বার সদস্য শহীদ আবু মুসা, খন্দকার ইকবাল মাহমুদ, আফজাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, অ্যাড. মীর সানোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, নিলুফা আক্তার ও আব্দুস সাত্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net