May 15, 2026, 8:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা

অনার্স ও ডিগ্রি পাস কোর্স/ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শূন্য থাকে লক্ষাধিক আসন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করতে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। আইনের মাধ্যমে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা শিক্ষা প্রদানকারী কলেজগুলো বাদে যে কোনো কলেজকে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালানোর অধিভুক্তি দেওয়া হয়। বর্তমানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণকারীদের ৭১.৭৯% শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়ছেন। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, প্রতি বছরই কয়েক লাখ আসন ফাঁকা থাকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা বর্তমানে ২,২৫৭টি। এর মধ্যে ৮৮১টি কলেজে অনার্স কোর্স চালু রয়েছে—সরকারি ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে মোট ভর্তিযোগ্য আসন ছিল ৪,৩৬,২৮৫টি। ডিগ্রি (পাস) কোর্সের জন্য ১,৯৬৯টি কলেজে প্রথম বর্ষে মোট আসন ছিল ৪,২১,৯৯০টি।
ইউজিসির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০১৪ সালে স্নাতক প্রথম বর্ষে ৬৭,৭৬৯টি আসন ফাঁকা ছিল। এরপর থেকে ফাঁকা আসনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ:
২০১৮: ৩,৪৫,৮১৭টি, ২০১৯: ২,২৩,৭৪৩টি, ২০২০: ২,২২,৪২৯টি, ২০২১: ৩,৯৬,৬৫৮টি, ২০২২: ১,৯৭,৩৪৯টি, ২০২৩: ৩,১৩,২৪২টি।
জেলা পর্যায়ে বিশ্লেষণে দেখা গেছে, প্রায় সব কলেজেই এক-তৃতীয়াংশ আসন ফাঁকা থাকে। কালিগঞ্জ সরকারি কলেজ, সাতক্ষীরা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্সে ১৮৫ আসনের মধ্যে ভর্তি ১০৭ জন, ফাঁকা ৭৮টি। ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ, সাতক্ষীরা: ৪০০ আসনের মধ্যে ভর্তি ৩০৫ জন, ফাঁকা ৯৫টি। বিজ্ঞানের বিষয়গুলোতে আসন খালি বেশি, মানবিক বিষয়ে তুলনামূলক ভর্তি বেশি।
কলেজ অধক্ষদের মতে, গ্রামীণ ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে বিজ্ঞান কম নিয়ে পড়ায় এবং মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ায় অনার্সে অনেক আসন ফাঁকা থাকে। শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, ফাঁকা আসনের মূল কারণ হলো অত্যধিক আসন বৃদ্ধি, রাজনৈতিক ভিত্তিতে অধিভুক্তি, মানসম্মত শিক্ষার অভাব এবং শিক্ষার্থীদের শ্রমবাজারে পিছিয়ে থাকা।
গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীর ২৮.২৪% বেকার। বেশিরভাগ চাকরি করছে স্বল্প আয়ের ক্ষেত্রে। বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীর তুলনায় ব্যবসা ও মানবিক বিষয়ে ভর্তি বেশি। বিশেষ কিছু বিষয়ে (ইংরেজি, অর্থনীতি, অ্যাকাউন্টিং, সমাজবিজ্ঞান, ফাইন্যান্স ও ব্যাংকিং) বেকারত্ব কম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net