August 14, 2026, 5:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের একটি কক্ষে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন নির্বাচন অফিসে উপস্থিত হন। পরে সকাল ১০টার দিকে তিনি সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ভবনের পেছনের দিকের একটি জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, ঘটনার সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে আগুনের বিষয়টি প্রথমে নজরে আসে।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান জানান, যে কক্ষে আগুন লাগানো হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। সেখানে কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসকও বিষয়টি দেখেছেন। স্টোর রুমে আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
তিনি জানান, অগ্নিতে গুরুত্বপূর্ণ কোন নথির ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net