November 4, 2026, 1:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ

র‍্যাব-১২, সিপিসি-৩-এর বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

সাইদ হাসান, মেহেরপুর/
র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর-এর বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতালের পাশের এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। প্রাথমিকভাবে মাদক উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি করলে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
র‍্যাব জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন এবং মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এবং একই গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)। সোহাগ হোসেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপরদিকে মিশন ইসলামের কাছ থেকে আফগানিস্তানে তৈরি একটি রিভলবার, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
র‍্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে. এ. এম. মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগ্নেয়াস্ত্রসহ আটক দুই যুবকের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net