April 22, 2026, 5:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, চকলেট বাজি, পাতার বিড়ি ও জিরা। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ১২ লাখ টাকারও বেশি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করেন।
১২ মার্চ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির সদস্যরা পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেন। যার আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৪৬ হাজার টাকা।
একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে আশ্রায়ন বিওপির সদস্যরা মুন্সিগঞ্জ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেন। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার ৪০০ টাকা।
এছাড়া একই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে ১৩ মার্চ সকাল ১১টা ১০ মিনিটে কাজিপুর বিওপির সদস্যরা বর্ডার পাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেন। এর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, এসব অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net