March 22, 2026, 4:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে

চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ বছর বয়সী শিমুল হোসেন কাজি চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নাতির মৃত্যুর খবর শুনে ৭০ বছর বয়সী তার দাদা নাজিম উদ্দিন কাজিও হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে পরিবারের দাবি।
শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল হোসেন কাজি ওই গ্রামের লাবু হোসেনের ছেলে। দাদা নাজিম উদ্দিন কাজি মৃত ইংরেজ আলী কাজির ছেলে। সংঘর্ষের সূত্রপাত হয় সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেনের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। ঈদের দুই দিন আগে বাড়িতে ফেরার পর স্থানীয়দের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায়।
ঈদের দিন শনিবার দুপুরে হৃদয় হোসেন ও সাহাবুল ইসলামের ছেলে আব্দুল্লাহর মধ্যে কথা কাটাকাটির পর সংঘর্ষে পরিণত হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে দুই পক্ষ হান্নান-কুবির গ্রুপ ও লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপে বিভক্ত হয়ে শিমুল ও কুবির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রোববার সন্ধ্যায় শিমুলের মৃত্যু হয়। নাতির মৃত্যুর খবর শুনে নাজিম উদ্দিন কাজি স্ট্রোক করে মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net