May 11, 2026, 5:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথহীন বাঙালি: শেকড়হীন সংস্কৃতির এক নিঃসঙ্গ জাতিসত্তা ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য শিলাইদহে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে উৎসবের প্রস্তুতি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট

ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশ যখন জ্বালানি সংকট মোকাবিলায় বিদেশ থেকে বিপুল অর্থ ব্যয়ে তেল আমদানি করছে, তখন সেই তেলই আবার সীমান্ত পেরিয়ে ভারতে পাচার হচ্ছে—এমন ঘটনায় উঠেছে তীব্র সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে, রাষ্ট্রীয় অর্থে কেনা জ্বালানি কীভাবে আবার অবৈধ পথে দেশ ছাড়ছে?
এমনই এক ঘটনায় চুয়াডাঙ্গা সীমান্তে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন বড়বলদিয়া বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ তেল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। রাত আনুমানিক ৮টার দিকে একটি ভ্যানগাড়ি থামিয়ে তল্লাশি করলে একটি ড্রামে থাকা ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. ইসরাফিল হোসেন (৪৯) স্বীকার করেন, তেলগুলো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তৎপরতায় পাচারের চেষ্টা ব্যর্থ হয়।
তবে এই ঘটনা নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে—বাংলাদেশ সরকার ভারতসহ বিভিন্ন দেশ থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করছে, আর সেই তেলই যদি আবার অবৈধ পথে পাচার হয়ে যায়, তাহলে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করবে কে?
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের চোরাচালান একটি বড় সমস্যা। স্থানীয় দালালচক্র, অসাধু ব্যবসায়ী ও দুর্বল নজরদারির সুযোগ নিয়ে এই অবৈধ বাণিজ্য চালু রয়েছে।
অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, একদিকে জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে একই জ্বালানি যদি পাচারের মাধ্যমে বাইরে চলে যায়, তাহলে তা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, বরং নীতিগত ব্যর্থতারও ইঙ্গিত দেয়।
এ ঘটনায় সীমান্ত ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে পাচারচক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
উদ্ধারকৃত তেলের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সংস্থাটি আরও বলেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net