May 25, 2026, 8:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা গেছে, ভারতীয় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা সীমান্ত পিলার ৪৯/২-এস এর কাছে তাদের আটক করে। ঘটনাটি ঘটে রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে, ভারতের পারগোপালপুর এলাকায়, যাদবপুর বিওপির বিপরীতে।
আটক ব্যক্তিরা হলেন—মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং একই এলাকার আবু বকরের ছেলে সোহাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোট পাঁচজন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় তিনজন আটক হয়, আর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। বিএসএফের ৯৯ ব্যাটালিয়নের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে তথ্য দিয়েছে বলে জানা গেছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, তিন বাংলাদেশিকে আটকের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়নের মধ্যে কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে বিএসএফ হেফাজতে সুস্থ আছেন।
তবে বিএসএফের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক তিন বাংলাদেশিকে ভারতের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net