May 11, 2026, 5:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথহীন বাঙালি: শেকড়হীন সংস্কৃতির এক নিঃসঙ্গ জাতিসত্তা ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য শিলাইদহে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে উৎসবের প্রস্তুতি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালতের বিচারক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে “নাস্তিক ও ইসলামবিদ্বেষী” বলে মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
এর আগে, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলায় অভিযোগ করা হয়, সংসদ সদস্য আমির হামজার বক্তব্য মানহানিকর এবং এতে মন্ত্রীর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
পরবর্তীতে ১৯ এপ্রিল আদালত তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত হননি। এ কারণে বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এ বিষয়ে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেওয়া হতে পারে।
অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, এটা এখন আদালত ও প্রশাসনের এখতিয়ার। আমরা পরবর্তী স্টেপসমুহ দেখে ব্যবস্থা গ্রহন করবো।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে মতপ্রকাশের বিষয় হিসেবে দেখলেও, অন্য পক্ষ বলছে—জনপ্রতিনিধির বক্তব্যে দায়িত্বশীলতা থাকা প্রয়োজন।
এ ঘটনায় এখনো সংসদ সদস্য মুফতি আমির হামজার বলেছেন, তিনি যথাসময়ে সংশ্লিষ্ট আদালতে হাজির হবেন এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলা করবেন। তিনি আরও ইঙ্গিত দেন যে, আদালতের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং প্রচলিত আইন মেনেই নিজ অবস্থান তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net