September 28, 2026, 10:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের সাফদারপুর রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্যাংকারগুলোর ভেতরে থাকা তেল অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের মোবারকগঞ্জের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন স্টেশনে পৌঁছালে এর পেছনের তিনটি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে এবং লাইন সচল করার কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net