September 12, 2026, 3:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার তিন শিশুকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুরা হলো মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের সুমনের ছেলে সিফাত (১০), হাসেমের ছেলে রাজ (১০) এবং বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিশু তিনটিকে কৌশলে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাদের ‘মহানন্দা লোকাল’ ট্রেনে করে প্রথমে যশোরে নিয়ে যায়। পরে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনার পর দীর্ঘদিন শিশুদের কোনো খোঁজ না পেয়ে সিফাতের মা শেফালী আক্তার গত ৬ জুন রাতে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ মিরপুর উপজেলার গোপালপুর এলাকা থেকে অপহরণকারী চক্রের সদস্য ফতে আক্তার (৩৫) ও শাহানাজ বেগমকে (৪০) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে তিন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net