September 10, 2026, 7:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ

সাইদ হাসান, মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় চারজন পুরুষ ও একজন মহিলাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের ফলে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, “আমরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছি। কোনোভাবেই অবৈধ পুশইনের সুযোগ দেওয়া হবে না। বর্তমানে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, যাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল তারা এখনও সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক রয়েছেন। তারা জানান, কোনো অবস্থাতেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net