July 22, 2026, 1:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

স্কুলছাত্রকে কুপিয়ে জখম: কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/

 

চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনায় উঠতি কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে সকাল ১০টার দিকে বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন গুরুতর জখম স্কুল ছাত্রের বড় ভাই অপু মিয়া।  পরে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুতুবপুর দশমী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি ধারালো দেশীয় অস্ত্র।  

 

পুলিশ জানায়, গেল রোববার রাতে সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে মোবাইল নিয়ে বিরোধের জেরে ইমন আলী নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য।  পরে ফেইসবুকে সেলফি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা।  ঘটনার পর আজ সকাল ১০টার দিকে বাদী হয়ে ৯ জনকে আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন গুরুতর জখম স্কুল ছাত্র ইমন আলীর বড় ভাই অপু মিয়া।  পরে অভিযান চালিয়ে সদর উপজেলার কুতুবপুর দশমী গ্রাম থেকে ওই ৯ কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার আতিয়ার রহমানের ছেলে ওসমান গনি (১৯), একই এলাকার বিটুল পারভেজের ছেলে মোহাম্মদ রাতুল (১৭), মোহাম্মদ লিপুর ছেলে শিশির আলী (১৬), বাগানপাড়ার রাশিদুল ইসলামের ছেলে সন্ধি ইসলাম (১৬),সিএ্যান্ডবিপাড়ার মানিক মিয়ার ছেলে খালিদ হোসেন (১৫), পোস্ট অফিসপাড়ার জিয়ারুল হকের ছেলে সোহান আলী (১৬), সদর উপজেলার হাতিকাটা গ্রামের সোহেল রানার ছেলে অনিক জোয়ার্দ্দার (১৬), দৌলতদিয়াড় গ্রামের মফিজুর রহমানের ছেলে প্রিন্স রহমান (১৬) ও একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে ইমন আলী (১৬)।  

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান,  গ্রেফতারকৃতরা উঠতি কিশোর গ্যাংয়ের সদস্য।  তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

উল্লেখ্য, গেল শনিবার ইমনের বন্ধুরা সদর হাসপাতাল সড়কে অবস্থিত ইমনের বাবার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে।  এ বিষয়ে সদর থানা পুলিশের সহযোগীতায় ওইদিন উভয়পক্ষের মধ্যে মিমাংসা হয়।  পরে গত রোববার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে মোবাইল নিয়ে বিরোধের জেরে  ইমন আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করা হয়।  আহত ইমন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার  চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।  গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net