July 28, 2026, 2:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

মিরপুরে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনসহ ৫জাসদ নেতার মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা

বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনসহ ৫জাসদ নেতার মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সাবেক জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জাসদের শীর্ষ নেতা কাজী আরেফ আহম্মেদসহ জাসদের ৫ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোবাবার বিকেলে উপজেলার তালবাড়ীয়া এলাকায় লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে লোকমান হোসেন ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন কবিরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও কুষ্টিয়া জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড অনুপ কুমার নন্দী।

লোকমান হোসেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড শেখ আবু সাঈদ, জননেতা মারফত আলী মাষ্টার, কুষ্টিয়া জেলা জাসদ (রব) সভাপতি মিজানুর রহমান মির্জা, কুষ্টিয়া জেলা জাসদ (রব) সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাসদ (শরিফ আম্বীয়া) সাধারন সম্পাদক এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক তৌসিফ আহমেদ সোহান, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক এ্যাড. আবুল হাসিম, এ্যাড তোফাজ্জেল হোসেন, লোকমান হোসেন ফাউন্ডেশনের কোষাধক্ষ আশরাফুল ইসলাম নির্বাহী সদস্য এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, সেকেন্দার আলী কবিরাজ, খন্দকার ফরিদ প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য ১৯৯৯সালের ১৬ ফেব্রুয়ারি দৌলতপুর উপজেলার কালিদাসপুর প্রাইমারী স্কুল মাঠে সন্ত্রাস বিরোধী জনসভায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিমর্মভাবে নিহত হন জাতীয় নেতা কাজী আরেফ আহমেদ, তৎকালিন জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. ইয়াকুব আলী, শমশের আলী ও তপসের মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net