June 21, 2026, 3:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লো টাইগাররা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সত্যিই হয়েছে স্বপ্ন। ইতিহাস ধরা দিলো হাতে। একরকম আরোপিতই যেন ছিল এটি যে বড় বড় দলগুলো নিউজিল্যান্ডের মাটিতে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলার দামাল ছেলেরা।
মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা।
এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেলো প্রথম পয়েন্টের দেখা।
চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। লিড ছিল মাত্র ১৭ রানের।


শেষ ৫ উইকেট হাতে নিয়ে আর কতদূর যাওয়া সম্ভব! বাংলাদেশের বোলাররা আলাদা কিছু ভাবার সুযোগই দেননি কিউইদের। একমাত্র ভরসা হয়ে ছিলেন ৩৭ রানে অপরাজিত রস টেলর। বর্ষীয়ান এই ব্যাটার দিনের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ৪০ করে ফিরে গেলে ম্যাচ বাঁচানোর আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।
তাসকিন-এবাদতদের তোপে পরের ব্যাটাররা কেউ দাঁড়াতেই পারেননি। ১৬৯ রানে থামে কিউইদের দ্বিতীয় ইনিংস। এবাদত ৪৬ রানে একাই নেন ৬ উইকেট। ৩৬ রানে ৩টি শিকার তাসকিনের।
৪৪ বলে ১৩ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ে দলকে নেতৃত্ব দেওয়া মুমিনুল হক। ৫ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
ওদিকে ইতিহাসগড়া এই টেস্টে প্রথম ইনিংসে ডেভন কনওয়ের ১২২ রান সত্ত্বেও ৩২৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে মুমিনুল হকের ৮৮ আর লিটন দাসের ৮৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৫৮ রানের সংগ্রহ গড়েছিল টাইগাররা। শেষ পর্যন্ত ওই প্রথম ইনিংসটাই ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের।
এই বিজয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net