July 24, 2026, 4:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য

ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রেজওয়ানা চৌধুরী বন্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন বরেণ্য বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রেস নোটে তিনিসহ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অন্যান্যদের নাম প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেয়া হবে। এর আগে ২০১৬ সালে সংগীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারও লাভ করেন তিনি।
রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসংগীতের শিক্ষা নেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন হিসেবে কর্মরত। তারই সাথে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় এর পরিবেষন কলা অনুষদের সম্মানিক ডিন এবং সংগীত বিভাগের প্রধান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net