September 19, 2026, 10:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

র‍্যাব-১২, সিপিসি-৩-এর বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

সাইদ হাসান, মেহেরপুর/
র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর-এর বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আলসালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতালের পাশের এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। প্রাথমিকভাবে মাদক উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি করলে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
র‍্যাব জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন এবং মোট পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এবং একই গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)। সোহাগ হোসেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপরদিকে মিশন ইসলামের কাছ থেকে আফগানিস্তানে তৈরি একটি রিভলবার, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
র‍্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে. এ. এম. মামুন খান চিশতী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগ্নেয়াস্ত্রসহ আটক দুই যুবকের বিরুদ্ধে দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net