April 22, 2026, 1:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয়দের সতর্কতায় উদ্ধার হলো ৫১ মণ ভেজাল মধু, একটি অংশ আসছির কুষ্টিয়ায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পাবনার ভাঙ্গুড়ায় ভোক্তা স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনিক তৎপরতার ফলে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রাম থেকে প্রায় ৫১ মণ ভেজাল মধু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর আগে ভেজাল মধু সন্দেহে স্থানীয় বাসিন্দারা চারটি সিএনজিচালিত অটোরিকশায় বহন করা ৪১টি ড্রাম আটকে রাখেন এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে চিনি জ্বালিয়ে ও চা পাতাসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি করা মধু গোপনে পরিবহন করা হচ্ছিল। দুধবাড়িয়া এলাকায় পৌঁছানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ড্রামগুলো জব্দ করেন। পরদিন সকালে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে মধুতে ভেজালের প্রমাণ পায়।
এদিকে, জানা যায়, এ মধুর একটি অংশ পাবনা থেকে নদী পথে কুষ্টিয়ার দিকে আনার পরিকল্পনা ছিল। এ উদ্দেশ্যে দুটি ট্রলার ভড়া করেছিল ঐ চক্রটি। ট্রলার কুষ্টিয়ার হরিপুর এলাকায় বলে জানা গেছে। তবে মধু ধরা পড়ার সংবাদে ট্রলার মালিক দ্রুত গা ঢাকা দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভেজাল মধু উৎপাদন ও সরবরাহ করে আসছে। বড়পুকুরিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি—রমজান, জাইদুল, মোস্তফা, সোহাগ, আম্বিয়া ও গোলাম রসুলসহ আরও কয়েকজন এ কাজে জড়িত বলে দাবি করা হয়। স্থানীয়রা জানান, অতীতে একই অভিযোগে রমজানসহ কয়েকজন কারাগারেও গিয়েছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, প্রতিটি ড্রামে ৫০ কেজি করে মোট প্রায় ২ হাজার ৫০ কেজি ভেজাল মধু পাওয়া গেছে। এসব মধু খোলা মাঠে নষ্ট করা হয়েছে এবং জব্দকৃত ড্রামগুলো এতিমখানায় হস্তান্তর করা হয়েছে।
জড়িতদের বিষয়ে তিনি বলেন, অভিযানের সময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net