February 13, 2026, 4:30 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৭টি আসনের মধ্যে বিজয়ীরা চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে:
বিএনপি: ২০৯টি আসন
জামায়াত: ৬৮টি আসন
এনসিপি: ৬টি আসন
বাংলাদেশ খেলাফত মজলিস: ২টি আসন
ইসলামী আন্দোলন: ১টি আসন
খেলাফত মজলিস: ১টি আসন
গণসংহতি: ১টি আসন
বিজেপি: ১টি আসন
গণঅধিকার: ১টি আসন
স্বতন্ত্র প্রার্থী: ৭টি আসন
সির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান।
নির্বাচন কমিশন জানিয়েছে, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের স্থগিতাদেশের কারণে এখনও ঘোষণা করা হয়নি। এছাড়া একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়েছিল।
সচিব আখতার আহমেদ আরও জানান, নির্বাচনে মোট ভোটদানের হার ৫৯.৪৪ শতাংশ, এবং গণভোটে অংশগ্রহণ করেছেন ৬০.২৬ শতাংশ সাধারণ মানুষ। গণভোটে মোট ‘হ্যাঁ’ ভোট এসেছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি, এবং ‘না’ ভোট হয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
গণভোটের হিসাব অনুযায়ী মোট ২৯৯টি আসনের গণনা সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের দুটি আসনের ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ থাকায় সেখানকার ভোট গণনা করা হয়নি, আর অন্য একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।