September 28, 2026, 10:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ভয়াবহ হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নটি আবারও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যা নতুন করে এ ইস্যুকে সামনে নিয়ে এসেছে।
মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান গত শুক্রবার এ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চালানো দমন-পীড়নকে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ২৫ মার্চ ‘অপারেশন সার্চলাইট’ শুরুর পর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীরা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। সব ধর্মের বাঙালিরা এর শিকার হলেও বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত নিধনযজ্ঞ পরিচালিত হয়।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। পাশাপাশি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাব উপস্থাপনের সময় গ্রেগ ল্যান্ডসম্যান বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অভিযান নিঃসন্দেহে গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে। এই স্বীকৃতি অনেক আগেই দেওয়া প্রয়োজন ছিল।”
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এক শুনানিতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং একাত্তরের গণহত্যার বিষয়টি আলোচনায় আসে। ‘হিন্দু অ্যাকশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে ওই শুনানির আয়োজন করা হয়।
নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলিপ নাথ জানান, ওই আলোচনার ধারাবাহিকতায়ই কংগ্রেসে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী আবার সক্রিয় হয়ে উঠেছে এবং প্রস্তাবটি পাস হলে ১৯৭১ সালের অপরাধের দায়ে যুক্তরাষ্ট্র সংগঠনটির বিরুদ্ধে পুনরায় কঠোর অবস্থান নিতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রস্তাবটি গৃহীত হলে আন্তর্জাতিক পরিসরে একাত্তরের গণহত্যা নিয়ে নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা জোরদার হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net