June 20, 2026, 12:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা

সাইদ হাসান৷ মেহেরপুর
মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেন (৫০) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গোলাম হোসেন মেহেরপুর জেলা শহরের শেখপাড়ার বাসিন্দা।
নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের স্ত্রী আলেয়া বেগম জানান, দুই দিন আগে গোলাম হোসেনের চালানো রিকশা বন্যা নামে এক নারীর বাড়ির সীমানা প্রাচীরে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে বন্যা ও স্থানীয় কালু নামের এক ব্যক্তির সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও গোলাম হোসেনকে প্রাচীরটি মেরামত করে দিতে বলা হয়। তিনি তা মেরামত করে দিলেও এরপরও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় কালু পুনরায় গোলাম হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কালু পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি উচ্চ পর্যায়ের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net