August 14, 2026, 9:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ

সাঈদ হাসান, মেহেরপুর/
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে নিহতের পরিবার, যদিও ক্লিনিক কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।
নিহত রোজিনা খাতুন মধু (৩২) গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৪ ফেব্রুয়ারি গাংনী শহরের রাজা ক্লিনিকে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, অপারেশনের কয়েক ঘণ্টা পর থেকেই রোগীর শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারা দাবি করেন, ওই সময় রোগীকে একাধিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং পরবর্তীতে তার কিডনি কার্যক্রমেও সমস্যা দেখা দেয়।
পরিস্থিতির অবনতি হলে ১৫ ফেব্রুয়ারি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা না পাওয়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে ঢাকায় এনে উন্নত চিকিৎসা দেওয়া হয় এবং সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। দীর্ঘ ৩৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ মার্চ সকালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, অপারেশনের সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি এবং চিকিৎসায় ত্রুটি ছিল, যার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জমা পড়েনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেরপুরের সিভিল সার্জন জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই ধরনের বক্তব্য দিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও।
অন্যদিকে রাজা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. পারভিয়াস হোসেন রাজা বলেন, অপারেশন সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে রোগীর জটিলতা দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। তিনি কোনো ধরনের গাফিলতির অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশ বেসরকারি ক্লিনিকগুলোর চিকিৎসা ব্যবস্থার ওপর আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net