September 22, 2026, 11:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

দৈনিক কুষ্টিয়া অনলাইন /
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সকল সদস্যসহ জেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় গত ২১ সেপ্টেম্বর ২০২৬ এনএস রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় সংগঠনের সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-কে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটির সকল সদস্যের উপস্থিতিতে মিছিলটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ যুবসমাজকে যথাসময়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচি:
স্থান: কুষ্টিয়া পৌরসভা চত্বর
তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার
সময়: সকাল ১১টা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net