June 17, 2026, 7:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

প্রাথমিক শিক্ষকদের বদলী ব্যবস্থা কার্যকরের উদ্যোগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
এটি পূনরায় কার্যকরের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ লক্ষ্যে তিন বছরে ঊর্ধ্বে একই শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছেন এমন শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছিল। তালিকা পাওয়া গেছে। মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষকদের হয়রানিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নেয়। এসব বন্ধ করতে বদলি করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চাকরি বদলিযোগ্য করা হচ্ছে। তাদের ৩ বছর পর পর অথবা ৫ বছর পর পর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে। তবে শিক্ষকদের যাতে ভোগান্তি না হয় সে কারণে কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করার ব্যবস্থা রাখা হবে। সরকারি চাকরিজীবীদের তিন বছর পর পর বদলি করার নিয়ম থাকলেও প্রাথমিক শিক্ষকদের বেলায় তা করা হয় না। এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এদিকে শিক্ষকদের বদলির পাশাপাশি তিন বছরের ঊর্ধ্বে একই জায়গায় কর্মরত মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরও বদলির ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিভাগীয় উপপরিচালকদের কাছে এ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
অধিদফতরের অফিস আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরসহ আওতাধীন দফতরগুলোয় একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছকে পাঠাতে হবে।
নির্ধারিত ছক অনুযায়ী কর্মচারীর নাম ও পদবী, কর্মরত অফিসের নাম ও যোগদানের তারিখ, কর্মরত জেলা ও উপজেলার নাম, অনুমোদিত পদসংখ্যা এবং বিভাগীয় পর্যায়ের অফিসসহ আওতাধীন অফিসের কর্মরত কর্মচারীদের মোট সংখ্যা জানাতে হবে।
এছাড়া তিন বছরের ঊর্ধ্বে কর্মরতদের নিজ জেলা ও উপজেলা, বর্তমান পদে যোগদানের তারিখ, সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ, সরকারি চাকরিতে প্রথম পদ, আগের দুইটি কর্মস্থলের নাম ও কর্মকালীন মেয়াদের তথ্য জানাতে হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net