August 25, 2026, 8:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

অবশেষে আমদানির চাল এখন বাংলাদেশে

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
শুল্কায়ন মূল্য ও আদেশ জটিলতা কেটে যাওয়ায় সোমবার রাত ৯টা থেকে বন্দরে আটকে থাকা আমদানি করা চালগুলো খালাস প্রক্রিয়া শেষে তা এখন বাংলাদেশে।
জানা গেছে, গত শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথম চালান হিসেবে নওগাঁর জগদীশ চন্দ্র রায় নামে এক আমদানিকারক ৩টি ট্রাকে ১১২ টন চাল আমদানি করেন। রবিবার বন্দর দিয়ে জয়পুরহাটের পাঁচবিবির আরেকটি আমদানিকারক প্রতিষ্ঠান হেনা এন্টারপ্রাইজ এনেছে ২০টি ট্রাকে ৮২৮ টন চাল। সোমবার বন্দর দিয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এসেছে এই দুই আমদানিকারকের ৮ ট্রাকে ৩২৯ টন চাল। তবে নতুন দুই জটিলতায় তিন দিনে বন্দরে আটকা পড়ে আমদানিকৃত ১ হাজার ২৬৯ টন চাল।
সরকারি হিসাব অনুযায়ী, ২০২০ সালে উৎপাদিত হয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ধান। অথচ এ বছরই চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। কোভিড পরিস্থিতিতে সরকারি নজরদারির অভাব, দুষ্টচক্রের মজুতদারি, আড়তদার, চালকল মালিকদের সঙ্গে আঁতাত করে পাইকারদের ইচ্ছেমতো দাম বাড়ানোর কারসাজিতে ধুলায় লুটাতে বসেছে চাল উৎপাদনে সরকারের সব অর্জন। মোটা চালের দামও উঠেছে ৫৫ টাকা কেজিতে। ফলে বাধ্য হয়ে ভরা গোলা নিয়েও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশি কৃষকদের স্বার্থরক্ষায় দেড় বছর আগে চাল আমদানির শুল্ক হার বাড়ানো হলেও তা ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করে চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত দেয় সরকার।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net