August 26, 2026, 10:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

তৃতীয়বারের মতো বিয়ে করলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ

দৈনিক কুষ্টিয়া বিনোদন প্রতিবেদক/
তৃতীয় বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মঙ্গলবার (১২ জানুয়ারি) পৌনে ১টার দিকে বিষয়টি ফেসবুক পেজে জানানিয়েছেন শিল্পী নিজেই। পাত্রী আফসানা চৌধুরী সিফা।
হাবিব তার ফেসবকু পোস্টে লেখেন, আমার ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমরা সবাই জানি যে, বিশ্বব্যাপী এখন ভয়াবহ করোনা দুর্যোগ চলছে। খুব বাজে সময় যাচ্ছে। যে কারণে, কোনও আয়োজন ছাড়াই বিয়েটা হয়েছে। আল্লাহ মঙ্গল করুন।
জানা গেছে, সিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। শোবিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল। তখনই বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে।
এর আগে ২০০৩ সালে হাবিব প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net