September 12, 2026, 7:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

নার্স নয়, করোনার টিকা দিলেন উপজেলা চেয়ারম্যান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদরসহ অন্যান্য উপজেলায় প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করলেও জেলার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান নিজে টিকা প্রদান করে এই কার্যক্ষমের উদ্বোধন করেছেন। উপজেলা চেয়ারম্যানের টিকা প্রদানের কয়েকটি ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকেল থেকে ভাইরাল হতে থাকে। উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান কুমারখালী উপজেলা  আওয়ামীলীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকা দেওয়া উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়, উপজেলা চেয়ারম্যান সিরিঞ্জ হাতে নিয়ে তিনজনের শরীরে টিকা দিচ্ছেন। পাশে নার্স ও চিকিৎসকেরা তা দাঁড়িয়ে দেখছিলেন। তিনজনকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের টিকা দেওয়ার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।
টিকা নেওয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, টিকা নেওয়ার আগ মূহুর্তে আমি যতটুকু দেখেছি একজন নার্স টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। টিকা আমার গায়ে পুশ করার আগ মূহুর্তে আমি অন্যদিকে তাকিয়ে ছিলাম। পরবর্তীতে ছবিতে দেখি উপজেলা চেয়ারম্যান সিরিঞ্জ হাতে টিকা পুশ করছেন।
তবে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনের দাবি ঐ সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তার অনুপস্থিতিতে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, আমি এই ঘটনার ভিডিও দেখার পর উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলছেন তিনি ফটোসেশনের জন্য তিনি এটি করেছেন। সিভিল সার্জন জানান, তিনি এটা করতে পারেন না। তবে উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খানের সাথে যোগাযোগ করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net