June 17, 2026, 3:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ

করোনা সময়ে যেভাবে কাটে মডেল ও অভিনেত্রী নিশার প্রতিদিন

বিনোদন প্রতিবেদক: মডেল ও অভিনেত্রী নিশা মাহমুদা গত ২৯ দিন থেকেই ঘরে আছেন। তিনি জানান, গত ১৯ মার্চ তিনি শেষ কাজ করেছেন। তিন বছর বিরতি দিয়ে ফিরে আসার পর তিনি প্লে গার্ল, ইগো ভার্সেস লাভ, আরটিভির ক্রাইম ফিকশন – সময়ের গল্প, জিরো এবং আনসিন স্টোরিতে কাজ শুরু করেন। এর থেকেই বুঝা যায় টিআরপিতে তার চাহিদা কেমন।

প্রশ্ন হচ্ছে, এতোদিন তিনি ঘরে আছেন, কিভাবে কাটছে তার দিনগুলো। প্রশ্ন শুনেই নিশা হেসে দেন। তারপর বলেন, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে চা খান। তারপর তার অন্যান্য কাজ শুরু হয়। তিনি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। সে সময় লেবু আর গরম পানি পান করেছেন। এরপর নাস্তার কাজ সেরে তিনি রান্না ঘরে ডুকে যান। বাপ-মেয়ে দুপুরের খাবার খাওয়ার পর অবসর শুরু হয়।

এ সময়ে ইন্টারনেট ছাড়াও তিনি ছবি দেখেন, অনলাইনে লুডু খেলেন, বই পড়েন, নাটক দেখেন, গান শুনেন। প্রসঙ্গত তিনি জানান, তিনি উপন্যাস পড়তে ভালোবাসেন। সমরেশ মজুমদার এবং হুমায়ুন আহমেদ তার প্রিয় লেখক। তারপরেই তিনি সাদাত হোসেনের নাম উল্লেখ করেন। তিনি জানান, বইমেলা থেকে অনেকগুলো উপন্যাস কিনেছেন। সেগুলো তার এখন কাজে লাগছে। তার বেশি ভালো লাগে ভূতের গল্প পড়তে। তিনি উল্লেখ করেন, ‘সন্ধ্যায় আব্বু বাসায় থাকে। তাই প্রতিদিনই কিছু না কিছু নাস্তা তৈরির চেষ্টা করি। কখনো ডালপুরি, কখনো পিঠা, কখনো বা অন্য কোনো মুখরোচক খাবার তৈরি করি।

তারপর রাতের খাবার খেয়ে ঘুম।’ নিশা আগে বলেছিলেন, ‘গৎবাধা চরিত্রে কাজ করে মজা পাওয়া যায় না। এখন থেকে আমি শিল্পশোভন ব্যতিক্রমী ধারার চরিত্রগুলোতেও কাজ করব।’ কিন্তু করোনাভাইরাসের কারণে ঘরে থাকার দিনগুলো এই সমীকরণেই অতিবাহিত হচ্ছে বলা যায়। তিনি ঘরে থাকার অনুরোধ জানিয়ে সকলকে সপরিবারে নিরাপদ থাকার আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net