September 10, 2026, 10:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুমারখালীতে বাড়ীঘর পোড়ানোর ঘটনায় মামলা দায়ের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীর ভড়ুয়াপাড়া বাড়ীঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে গ্রামের আইয়ুব মোল্লা ও তার ভাই তরুন মোল্লার বাড়ীঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়। টিনের অন্যঘর কুপিয়ে ক্ষতিসাধন করা হয়।
এলাকাবাসীরা জানান, গত ২৫ জানুয়ারি আমিরুল ইসলাম সবুরের মরদেহ সরিষা খেতে পাওয়া যায়। তার বড় ছেলে মাসুদ রানা বাদী হয়ে ২১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আইয়ুব মোল্লাও আসামী।  এ ঘটনার পর থেকে গ্রামে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখেছি। আগুনে পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। নম্বর ১১, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১।
ওসি বলেন, প্রতিপক্ষের একটি হত্যা মামলা রয়েছে। সব মিলিয়ে তদন্ত চলছে। এলাকায় পুলিশের টহল রাখা হয়েছে।
1
Seen by 2
Like

Comment
Share

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net