October 6, 2026, 10:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইবিতে পরীক্ষার খাতা হারানো/ ‘অসত্য ও বিভ্রান্তিকর’ দাবি অধ্যাপক এমতাজ হোসেনের, ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান বিএনসিসির নাশতার বিল নিয়ে প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বছরে বকেয়া প্রায় ৪০ হাজার টাকা কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ রুপপুর/১৬ এমপিএস’র পরীক্ষা সফল, পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় কুষ্টিয়ায় মাঠে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বালুতে পিচ্ছিল হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু, ঘটছে দুর্ঘটনা

আসিফ যুবায়ের/ 

শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ওপর দিয়ে অবৈধ যানবাহন ট্রলিতে করে বালু নিয়ে যাওয়া হচ্ছে। সম্পূর্ণ অপরিকল্পিত এবং অবৈধ উপায়ে না ঢেকে খোলা অবস্থায় বালু পরিবহন করায় সেতু এবং রাস্তার উপরে পড়ে এক ধরনের পিচ্ছিল আবরণ তৈরি করছে। এতে ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বিপাকে পড়ছেন মোটরসাইকেল চালকরা।
শেখ রাসেল সংযোগ সেতু হরিপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এবং অর্থনৈতিক উন্নতির জন্য বৃহৎ ভূমিকা রাখছে। কিন্তু সামগ্রিক উন্নয়নের স্বার্থ তখনই প্রশ্নবিদ্ধ হয় যখন সেখানে থাকে না কোনো রকম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা।
পদ্মা-গড়াই বিধৌত হরিপুর থেকে প্রতিদিন টনকে টন বালু উত্তোলন হয় । এসব পরিবহনে ব্যবহার হচ্ছে যেসব ট্রলি এগুলো লাইসেন্সবিহীন, চালকও লাইসেন্সবিহীন। কোনরকম নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ব্যবসায়ীরা বালু পরিবহন করছে। ব্রিজের প্রস্থে দুই প্রান্তে বালি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে শুকনা বালুর কারণে। এই শুকনা বালুর উপরে যানবাহনের চাকা উঠলেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। প্রতিনিয়ত ঘটছে নানান ধরনের দুর্ঘটনা।

এ ব্যাপারে কথা হয় হরিপুরের বাসিন্দা মো. রফিকের সঙ্গে। তিনি বলেন, বালু উড়ে চোখে পড়ে, যানবাহন দুর্ঘটনায় পড়ে। কোন ব্যবস্থা নেয়া হয় না বলে দুর্ঘটনা বেড়েই চলেছে।

 

কুষ্টিয়া-হরিপুর সেতুর কাছে সরকারি ড্রেজার, ভরাট হলো ব্যাক্তি মালিকানা ডোবা

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net