April 23, 2026, 8:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে

কৃষি প্রণোদনা/ খোকসায় সূর্যমুখীর আবাদ

হুমায়ুন কবির, খোকসা/
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবছর বাম্পার সূর্যমুখীর আবাদ হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব খাতে বরাদ্দ কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনায় সূর্যমুখীর বীজ ও রাসায়নিক অজৈব সার বিনামূল্যে বিতরণ করায় উপজেলার ২৮ টি কৃষি ব্লকে সাড়ে ৫ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে।
ভোজ্যতেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে কৃষকরা তাদের নিজেদের চাহিদা পূরণে এবার নিজ উদ্যোগে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনায় সূর্যমুখীর আবাদ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।
উপজেলার নিশ্চিন্তে বাড়িয়ার কৃষক নাজমুল হাসান জানান তিনি ৪০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনার বীজ সার ও প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে এবার সূর্যমুখীর বাম্পার ফলনের আশা করছেন। একই গ্রামের কৃষক হামিদুর রহমান প্রণোদনার বিচার নিয়ে  সূর্যমুখীর আবাদ করেছেন।
এছাড়াও উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খোদ্দসাধুয়া গ্রায়ের ইসলাম প্রামানিক ৪০ শতাংশ জমিতেও অনুরূপ সূর্যমুখী ফুলের আবাদ করেছেন। উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে কৃষক নাজমুল হাসান অনুরূপ সূর্যমুখীর আবাদ করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,  সূর্যমুখীর বীজের জাত RDS – ২৭৫,   কৃষকরা এ বীজ রোপন করেছেন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছিলেন আবহাওয়া অনুকূলে থাকা ও কৃষকদের মাঝে প্রণোদনার বীজ- সার নির্ধারিত সময়ে সরবরাহ করা এবং কৃষকরা অধিক পরিচর্যা করায় এবারের সূর্যমুখীর ফলন ভালো হবে।
তবে উপজেলায় সূর্যমুখীর আবাদ বাম্পার হওয়ায় আশা করা যাচ্ছে ভোজ্যতেলের অনেকটাই চাহিদা লাভ হবে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও অভিজ্ঞ মহল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net